ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে গরিবদের অধিকার প্রতিষ্ঠিত হবে – মুফতি মাসুম বিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী হুকুমত কায়েম হলে গরিব-ধনী বৈষম্য দূর হবে। গরিবদের অধিকার প্রতিষ্ঠিত হবে। অসহায়দের দায়-দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।
শুক্রবার ১ লা নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ নং ওয়ার্ড শাখার সভাপতি তোফায়েল আহম্মদের সভাপতিত্বে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের প্রচার ও দাওয়া সম্পাদক মুহা. বিলাল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর শাখার সভাপতি আলহাজ্ব আ: সোবহান, সেক্রেটারি আ. রহমান রোমান, ইসলামী যুব আন্দোলন শহর শাখার সহ-সভাপতি আরিফুল্লাহ জাদরান, ইসলামী ছাত্র আন্দোলন শহর শাখার সাংগঠনিক সম্পাদক সায়েম হোসেন, তল্লা বড় জামে মসজিদের খতিব ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ না.গঞ্জ মহানগর উলামা বিষয়ক সম্পাদক মুফতি ওমর ফারুক, নূরে মদিনা মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সহ ওয়ার্ড নেতৃবৃন্দ।
প্রধান বক্তা বলেন, আগামীতে সংখ্যানুপাতিক ভোটের হারে নির্বাচন চাই। যেখানে মার্কায় ভোট দিবে, বাক্তিকে নয়। তাহলে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। পেশিশক্তি বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি থাকবে না। যে মার্কা যত শতাংশ ভোট পাবে, সেই দল সে পরিমাণ সদস্য সংসদে পাঠাবে। পৃথিবীর ১৭১ টি বাষ্ট্রের মধ্যে ৯১ টি রাষ্ট্রে PR সিস্টেম বা সংখ্যানুপাতিকহারে নির্বাচন প্রচলিত রয়েছে।
