তাজা খবরমহানগররাজনীতিসম্পাদকের পছন্দ
ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালকের সাথে ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
খবর নারায়ণগঞ্জ.কম :
ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক এর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।
বুধবার (২১ আগষ্ট) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মোঃ জামাল হোসেন এর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি নুর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল, যুব আন্দোলন নগর সভাপতি হাফেজ রবিউল আলম।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ৫ আগস্টের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মীরা পুলিশ লাইন, বিভিন্ন মন্দির পাহারা, রাতে এলাকা পাহারা, ট্রাফিকের কাজে সহায়তা সহ সেবামূলক কাজে জড়িত ছিল।
পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কথা বলেন নেতৃবৃন্দ।
