তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা আগুন, ভাঙচুর ও লুটতরাজের প্রতিবাদে মহিলা পরিষদের বিবৃতি প্রদান
বিশেষ প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে দেশের সরকার পরিবর্তিত হয়েছে। এই অবস্থায় সুযোগ সন্ধানী নাশকতাকারীরা নারায়ণগঞ্জসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, ঘরবাড়ি, দোকানপাট এবং সরকারি স্থাপনায় আগুন, ভাঙচুর ও লুটতরাজ করছে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। সংখ্যালঘু জনগোষ্ঠী আতঙ্কে দিন কাটাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এই পরিস্থিতি কখনই কাম্য নয়। সম্প্রীতি বিনষ্টকারী এই অপশক্তিকে ছাত্রসমাজ ও প্রশাসনকেই প্রতিহত করতে হবে। আমাদের ছাত্র সমাজ সৎ ও নির্ভীক। তারা অন্যায়ের কাছে মাথা নত করে না। এই অপশক্তিকে প্রতিহত করতে না পারলে ছাত্র আন্দোলনের সুনাম ও উদ্দেশ্য ক্ষুন্ন হবে।
নারায়ণগঞ্জ মহিলা পরিষদ এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ছাত্র সমাজ, এলাকাবাসী ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে, যাতে আর কোথাও এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করে।


