তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণ করে শিশু হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

খবর নারায়ণগঞ্জ.কম: রূপগঞ্জে তাইজুল ইসলাম নামে সাত বছরের এক শিশুকে অপহরণ করে হত্যার দায়ে সুজন (২৭) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত একজন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সুজন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সাতারপুর এলাকার আব্দুল হকের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ জাগো নিউজকে বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা শিশু অপহরণ করে হত্যা মামলায় আদালত এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি রূপগঞ্জের ভুলতা থেকে সাত বছরের শিশু তাইজুল ইসলাম নিখোঁজ হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে ওই বছরের ৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিশুর বড় ভাই মাজহারুল ইসলামকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সেই সঙ্গে শিশুর বাবা আব্দুল আউয়াল অনেক অনুরোধ করে একটি নাম্বারে পাঁচ হাজার টাকা বিকাশ করে।

পরে টাকা বিকাশ করার বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ওই নাম্বারের সূত্র ধরে আসামি সুজনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান ঘটনাটি গোপন করার জন্য তাইজুলকে হত্যা করে রূপগঞ্জের গোলাকন্দাইল বালুর মাঠের কচুরি পানার মধ্যে ফেলে দিয়েছেন। এ ঘটনায় নিহত শিশুর বাবা আব্দুল আউয়াল রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Related Articles

Back to top button