তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লায় নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুনী মোল্লা বাড়ি কবরস্থান এর পাশের একটি ডোবা থেকে রাজু মিয়া (১৭) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ ) সকালে ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। খবর পেয়ে এসে লাশটি অটো চালক রাজু মিয়ার বলে সনাক্ত করেন স্বজনরা।
নিহত রাজু মিয়া(১৭) ফতুল্লার,লালপুর পৌষপুকুরপাড় এলাকার মৃত মোক্তার আহম্মেদ এর ছেলে ও সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
নিহত রাজুর মা পেয়ারা বেগম জানান ১২ মার্চ মঙ্গলবার রাতে তাড়াবির নামাজ শেষে রাত ১০ টার দিকে বাড়ি থেকে বের হয় রাজু। এর পর থেকেই নিখোঁজ ছিলো। মোবাইল বন্ধ ছিলো।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অটো ছিনিয়ে নিতেই, হয়তো নেশা জাতীয় কিছু খাইয়ে শ্বাসরোধ করে হত্যা  করা হতে পারে।ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Related Articles

Back to top button