তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আলী আহাম্মদ চুনকার ৪০তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

খবর নারায়ণগঞ্জ.কম: শোক আর শ্রদ্ধায় নারায়ণগঞ্জবাসী স্মরণ করল তার অন্যতম শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকা কে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) প্রয়াত এই নেতার  ৪০তম মৃত্যুবার্ষিকীতে ছিল নানা আয়োজন।

সকালে মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের ডিআইটি এলাকা থেকে আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশনের উদ্যোগে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়৷ সকাল ৮টায় শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনের সামনে থেকে প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে মাসদাইর কবরস্থানে আলী আহাম্মদ চুনকার কবরে গিয়ে প্রভাত ফেরিটি শেষ হয়। সেখানে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন নাসিক মেয়র ও তার বড় কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button