তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বীর শহিদদের প্রতি জেলা ও সদর থানা কৃষক লীগের শ্রদ্ধাঞ্জলি

খবর নারায়ণগঞ্জ.কম: নানা আয়োজনের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বুধবার(২১শে ফেব্রুয়ারি) সকাল ৯ টায় নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগ ও সদর থানা কৃষক লীগের উদ্যোগে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পঅর্পণ করে। এর আগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, কাশেম সম্রাট ও রান্নার নেতৃত্বে খালি পায়ে র‍্যালী করে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জেলা কৃষকলীগের আহবায়ক সাবেক পাবলিক পসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন ও সদর থানা কৃষক লীগের সভাপতি কাসেম সম্রাট এবং রানা আহমেদের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে আরো উপস্থিত ছিলেন ছিলেন,জেলা কৃষক লীগের সদস্য সচিব শাহ জামাল খোকন, এবিএম কামরুজ্জামান আবুল, হাজী কাশেম, নেছার আহমেদ, কুসুম খান, ডলি আক্তার, অ্যাডভোকেট কণিকা, আবুল হোসেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহীন, অ্যাডভোকেট অঞ্জন দাস, মামুন সরদার, রনি শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button