তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সৈয়দপুর আল-আমিন নগরে খাজাবাবা আশেকানদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম : “‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু” এই প্রতিপাদ্য নিয়ে আল-আমিন নগর খাজা বাবা আশেকান বৃন্দের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রয়ারী) বিকাল ৩ টায় সদর থানাধীন সৈয়দপুর আল-আমিন নগর এলকায় আল- আমিন নগর যুব সংগঠন ও ইমন স্মৃতি সংসদের সামনে এ শীত বস্ত্র বিতরন অনুষ্ঠিন হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আমিন নগর খাজা বাবা আশেকান বৃন্দের সাবেক সভাপতি আব্দুল রশিদ সরদার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আল-আমিন নগর খাজা বাবা আশেকান বৃন্দের সদস্য শুক্কুর মাহমুদ, এ, কাশেম, মনির হোসেন, মো: শাহজাহান, মো: জাহাঙ্গীর খান, ওমর আলী, মো: টুটুল হোসেন,শুক্কুর শেখ, কবির হোসেন, নিজাম প্রধান, সাহাবুদ্দিন ও সাংবাদিক জাহাঙ্গীর আলম জনি সহ প্রমুখ।

অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে শুরু করা হয়। এ সময় দোয়া পরিচালনক করেন, আল- আমিন নগর জামে মসজিদের ইমাম ও খতিব সাইদুল ইসলাম হাতেমী।

Related Articles

Back to top button