তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

একটি কম্বল বা একটি শাড়ির জন্য এ দেশ স্বাধীন হয়নি -শাহ নিজাম

খবর নারায়ণগঞ্জ.কম:

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেছেন, দেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। আপনারা প্রকৃত ইতিহাস না জানলে আপনারা আপানাদের সন্তানদের সঠিক ইতিহাস বলতে পারবেন না। একটি কম্বল বা একটি শাড়ির জন্য এ দেশ স্বাধীন হয়নি। আজকের এই স্বাধীনতার ৫২ বছর পর এসে একটা লুঙ্গি-কাপড়ের জন্য অপেক্ষা করা সত্যিকার অর্থেই আমাদের জন্য লজ্জাকর। স্বাধীনতার পরও আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে।

সোমবার (২২ জানুয়ারী) বিকা‌ল ৩টায় রামারবাগ মেরাজ স্কুল মা‌ঠ, সাড়ে ৪টায় পূর্ব শিয়াচর লালখাঁ, ৫টায় দ‌ক্ষিন শিয়াচর বটতলা রেললাইন সহ ৪টি স্থা‌নে হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

‌তি‌নি আ‌রো ব‌লেন, আমাদের স্বাধীনতা এনে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি দেশের স্বার্থে কারো সাথে আপোষ করেননি। তার কন্যাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থে কারো কাছে মাথা নত বা আপোষ করেননি।

তিনি বলেন, কিছুদিন পূর্বে ভোট গিয়েছে। ভোট আপনাদের অধিকার। আপনি ভোট দিলে জনপ্রতিনিধির নিকট জবাবদিহি চাইতে পারবেন। আপনারা কাজ করে অর্থ উপার্জন করেন সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য। এই সরকার প্রতি বছর প্রায় চার কোটি ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ করে।

আমাদের প্রধানমন্ত্রীর বাবাসহ গোটা পরিবারকে এদেশের মানুষই এক রাতে হত্যা করেছে। তারপরও তিনি এ দেশের মানুষকে ঘৃনা করেনি। তিনি এদেশের মানুষকে ভালবেসে দেশের উন্নতির জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও গৃহহীনদের বাড়ী তৈরি করে দিচ্ছে। আজ তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। বিএনপি মানুষকে ভয় দেখিয়েছে, মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। ওরা দেশের জন্য রাজনীতি করেনা। ওরা মিথ্যার রাজনীতি করে। যারা মানুষকে হত্যা করে তাদেরকে ঘৃনা করা আপনার নৈতিক অধিকার।

এভারগ্রীন যুবসংঘ কল্যাণ ও পাঠাগারের আ‌য়োজ‌নে ও ফতুল্লা থানা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি এবং ফতুল্লা ম‌ডেল থানা ক‌মিউনিটি পু‌লি‌সিং ফোরা‌মের সভাপতি মোস্তফা কামা‌লের পৃষ্ঠ‌পোষকতায় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, ফতুল্লা ম‌ডেল থানা পু‌লি‌শের অ‌ফিসার ইনচার্জ নূ‌রে আযম মিয়া, জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গ নেতা ছ‌গির আহ‌মেদ সহ প্রমূখ।

Related Articles

Back to top button