ফেরদৌস আরা অনা মেম্বারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান
খবর নারায়ণগঞ্জ.কম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২দিন বাকী থাকলেও নির্বাচন নিতিমালা অনুযায়ী আগামী ৫ জানুয়ারী সকাল ৮ টায় প্রচার প্রচারনার শেষ সময় হওয়ায় ৪ জানুয়ারী শেষ প্রচারনায় নারায়ণগঞ্জ সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এ প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ফতুল্লা থানা ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্ববার ফেরদৌস আরা অনার নেতৃত্বে সস্রাধিক মহিলা কর্মী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগদেন।
অনা বলেন, আমাদের মহিলাদের এগিয়ে দিচ্ছেন একজন নেত্রী। সারা বিশ্বে এগিয়ে দিয়েছেন সে মহিসান নারী আমাদের প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনা।আমাদের মাঝে আসছেন আমরা অনেক আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন, শান্তির ছায়া শিশু সংগঠনের শিক্ষিক ও এলাকার জনসাধারণ।