তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রূপগ‌ঞ্জে মদ ও পিস্তল সহ গ্রেফতার ১

খবর নারায়ণগঞ্জ.কম: রূপগঞ্জে মাহফুজ (২২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাহফুজ রূপগঞ্জ থানার গোলাকান্দাইল নতুন বাজারস্থ মিছির আলীর পুত্র। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় বোতল দে‌শি ও বিদেশী মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২রা জানুয়ারি) দুপুরে ‌জেলা পু‌লিশ সুপার কার্যাল‌য়ে এক ব্রি‌ফিং এ বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

পু‌লিশ সুপার আ‌রো ব‌লেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা রক্ষার বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে পুলিশ রূপগঞ্জ থানার গোলাকান্দাইল নতুন বাজারে লোকমানের বাড়ীর সামনে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় বোতল দে‌শি ও বিদেশী মদসহ মাহফুজকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়। তার বিরুদ্ধে হত্যা, গণ ধর্ষন, দ্রুত বিচার আইনসহ ৫টি মামলা রয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে এবং নির্বাচনের পরে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ টিম কাজ করছে।

Related Articles

Back to top button