জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে ১৯জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
শেরপুর প্রতিনিধি :
শেরপুর-১(সদর) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছানুয়ার হোসেন ছানু (আওয়ামীলীগের বিদ্রোহী), জাতীয় পার্টি মনোনীত ইলিয়াছ উদ্দিন ও মাহমুদুল হক মনি (দুজনেই মনোনয়ন পেয়েছেন), জাকের পার্টি মনোনীত আহসানুল হক আকন্দ,বিএনএম মনোনীত এড.মোঃ আব্দুল্লাহ,এ ড. মোখলেছুর রহমান আকন্দ (আওয়ামীলীগ বিদ্রোহী)।
শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছে আওয়ামীলীগ মনোনীত সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, জাহেদুল রশিদ শ্যামল (তৃণমুল বিএনপি), জাসদ মনোনীত লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, মিজানুর রহমান (স্বতন্ত্র)।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি)আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত এডিএম শহিদুল ইসলাম, এসএমএ আব্দুলাহেল ওয়ারেছ নাঈম (আওয়ামী লীগের বিদ্রোহী), মহসিনুল বারি রুমি (আওয়ামীলীগের বিদ্রোহী), মিজানুর রহমান রাজা (আওয়ামীলীগের বিদ্রোহী), এইচ এম ইকবাল (আওয়ামীলীগের বিদ্রোহী) জাতীয় পার্টি ইঞ্জিনিয়ার সিরাজুল হক. কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত সুন্দর আলী, ইঞ্জিনিয়ার ইকবাল আহসান(জাপা বিদ্রোহী)।


