ভোটচোর সরকার কৌশল অবলম্বন করে বিনা চিকিৎসায় দেশনেত্রীকে হত্যা করতে চাইছে: মুকুল
খবর নারায়ণগঞ্জ.কম:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এবং বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের মায়ের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন নাসিক ২৫নং ওয়ার্ড বিএনপি।
সোমবার (১৬ অক্টোবর) বাদ আছর নাসিক ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নেছার উদ্দিনের সভাপতিত্বে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিন লক্ষ খোলা বড় সমাজের জামে মসজিদের ইমান মাওলানা আল-আমিন আনছারী।
এ মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ও মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এবং বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সদর থানা বিএনপির সদ স্য সচিব ও মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, মনোয়ার হোসেন শোখন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মৎনু,
বন্দর থানা বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার, যুগ্ম-আহবায়ক মেজবাহ উদ্দিন স্বপন, ফরুক চৌধুরী, মোস্তাক আহম্মেদ, বন্দর উপজেলা বিএনপির আহবায়ক এড. বিল্লাল হোসেন, সদস্য সচিব এ্যাড. আনিছুর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ,
মহানগর বিএনপি নেতা আব্দুল হামিদ ভাষানী, রাশেদ আহম্মেদ টিটু, সাইদুর রহমান, মহিবুল, জাহাঙ্গীর হোসেন, শহীদ হাসান, রাবেয়া বস্ত্রী সহ মহানগর বিএনি পর আওতাধীন প্রতিটি ইউনি টের নেতৃবৃন্দ।
এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি আতাউর রহমান মুকুল বলেন, আপনারা আজকে যে আয়োজন করেছেন সেই জন্য সকলের কাছে এবসমি কৃতজ্ঞ। আপনারা সকলেই আমার মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন। সেই সাথে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন। আজকে দেশের গণতন্ত্র উদ্ধার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম।
তিনি দেশ ও জাতির অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে নিজের বুকেরধন ছোট ছেলেকে হারিয়েছন। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবৈধ সরকারের মিথ্যা মামলায় দেশে আসতে পারছেন না। আর এই বয়সেও মিথ্যা মামলায় দেশনেত্রীও কারাগারে বন্দি। তার দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন। কিš’ ভোটচোর সরকার কৌশল অবলম্বন করে বিনা চিকিৎসায় দেশনেত্রীকে হত্যা করতে চাইছে।
যারফল শ্রæতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। আগামী ১৮ তারিখ ঢাকার মহাসমাবেশে ১দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথ কাপাবো। এই অবৈধ সরকারকে বাধ্য করবো দেশনেত্রীর মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে। তাই আমি আহবান করবো আপনারা যে যার যার থেকে ঢাকার সমাবেশে পৌছাবেন। দেশের এই ক্লান্তিলগ্নে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জিয়া সৈনিকরা রাজপথে ছিলো ভবিষ্যত্বেও থাকবে ইনশাল্লাহ। কোন বাধাই আমাদের দমাতে পারবে না।

