খেলাধুলাতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আলীগঞ্জ মাঠ রক্ষায় যে আন্দোলন সংগ্রাম হয়েছে তা কালের সাক্ষী হয়ে থাকবে – শ্রমিক নেতা পলাশ 

খবর নারায়ণগঞ্জ.কম:
ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে “আলীগঞ্জ প্রিমিয়ার লীগ ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঐতিহাসিক আলীগঞ্জ খেলার মাঠে জমকালো আয়োজনে এপিএল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,একসময়ের তুখোড় ফুটবলার, দক্ষ সংগঠক, আলীগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক নেতা পলাশ  বলেন, আলীগঞ্জ মাঠকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে।আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, আমি সেগুলো পরোয়া করিনি। জীবন বাজী রেখে এই মাঠ রক্ষায় কাজ করেছি।কেউ কেউ বলেছে এটা কি পলাশের বাবার জায়গা? অনেকে অনেক কথা বলেছে,আই ডোন্ট কেয়ার।আজকের প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং আগামীর অপার সম্পদে পরিণত করার জন্যই আমি কাজ করেছি।এই মাঠকে নিয়ে যে আন্দোলন সংগ্রাম হয়েছে বাংলাদেশের আর কোথাও মাঠ নিয়ে এমন সংগ্রাম করতে হয়নি। আলীগঞ্জ মাঠ নিয়ে যে আন্দোলন সংগ্রাম হয়েছে তা কালের সাক্ষী হয়ে থাকবে।
বাংলাদেশের ইতিহাসও মাঝখানে পাল্টিয়ে দিয়েছিল কিন্ত এখন সঠিক ইতিহাস নিয়েই দেশ চলছে। প্রজন্ম থেকে প্রজন্ম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের এই ইতিহাস বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের এই অঞ্চলেও অনেক ইতিহাস, অনেক কৃষ্টি কালচার রয়েছে এই প্রজন্মের অনেকেই তা জানে না,আমাদের সন্তানদের যদি বলা হয় দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বউচি,কুতকুত খেলার কথা তাহলে এরা বলবে এগুলো আবার কি।বর্তমান প্রজন্ম ফেসবুক, ইউটিউব, গুগল নিয়েই ব্যস্ত থাকে আমরা যেসব খেলাধুলা করতাম সেগুলো সম্পর্কে এই প্রজন্মের কোন ধারণাই নেই।কালের আবর্তে গ্রামীণ খেলাগুলো হারিয়ে যাচ্ছে। মাঠের অভাবে এখন আর ভাল মানের খেলোয়াড় সৃষ্টি হচ্ছে-না।ফুটবলের সোনালী দিন ফিরিয়ে আনতে হলে মাঠের প্রয়োজন।আমি বিশ্বাস করি আলীগঞ্জের এই মাঠ থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরী হবে। আমরা আলীগঞ্জ ক্লাবের মাধ্যমে বয়স ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।
আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মো: নুরুল ইসলাম মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আলীগঞ্জ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: শামসুল হক,সহসভাপতি মো ফরিদ উদ্দিন, মো: মেজবাহ উদ্দিন বাবুল,ফেরদৌস যুবায়ের শামীম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মো জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক হাজী মো আরিফুল ইসলাম,আলীগঞ্জ ক্লাবের যুগ্ম সম্পাদক হাজী মো আব্দুল হান্নান, সদস্য হাজী মো আব্দুল হালিম খান। জননী ফিলিং স্টেশন এর পরিবেশনায় টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন আলীগঞ্জ ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম কিবরিয়া সাত্তার।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় কামরুজ্জামান স্মৃতি ফুটবল একাডেমিকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে  সার্ক ইউনাইটেড ক্লাব। খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন মো হারুন,কালু ও জাহাঙ্গীর।

Related Articles

Back to top button