জাতীয়তাজা খবরধর্ম ও শিক্ষাবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ.ডি.এম শহিদুল ইসলাম শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

শেরপুর প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হয়েছেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। ২০২৩ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি স্বরুপ তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এ.ডি.এম শহিদুল ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচিত হওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Related Articles

Back to top button