তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

স্বপন চেয়ারম্যানের মৃত্যুতে আলহাজ্ব ফাইজুল ইসলামের শোক

খবর নারায়ণগঞ্জ.কম:

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলার ফতুল্লা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন মারা গে‌ছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ‌তে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন ফতুল্লা থানা যুবলী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম।

শনিবার (২৩ সে‌প্টেম্বর) দুপু‌রে হৃদরোগে আক্রান্ত হ‌লে প্রথমে নারায়ণগঞ্জ চাষাঢ়া বালুর মাঠ ইসলা‌ম হার্ট সেন্টা‌রে নি‌য়ে ‌যাওয়া হয় এরপর সেখান থেকে শহরের খানপুর ৩০০শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার বি‌দ্রেহী আত্মার মাগ‌ফেরাত কামনা ক‌রে ফতুল্লা থানা যুবলী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম ব‌লেন, দীর্ঘ দিন তি‌নি সফলতার সা‌থে ফতুল্লা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। অত্যান্ত ভা‌লো ও সুদক্ষ্য মানুষ ছি‌লেন তি‌নি, তার মৃত্যু‌তে আ‌মি গভীর শোক প্রকাশ কর‌ছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রসঙ্গ, দীর্ঘ ৩০ বছর পর ২০২১ সালের ২৬ ডি‌সেম্বর অনুষ্ঠিত ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থে‌কে ভারমুক্ত হ‌য়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন। নৌকা প্র‌তি‌কে নির্বাচন ক‌রে ২৮ হাজার ৬৭৫ ভোটে জয়ী হন তি‌নি।

Related Articles

Back to top button