জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মৃত্যু
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম(৪০)নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ওই গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে। সে ২মেয়ে ১ছেলের জনক।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যয় শুক্রবার দিবাগত রাতে
তার নিজ ব্যাটারিচালিত অটো রিক্সাটি চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে শফিকুল তার পারিবারিক সকল কাজ শেষ করে অটো রিক্সাটি নিয়ে বের হওয়ার উদ্দেশে গাড়ীটির কাছে গিয়ে প্লাক থেকে চার্জ বিচ্ছিন্ন করতে যায়। এসময় অটো রিক্সাটির পুরো বডিতে বিদ্যুৎতায়িত হওয়ায় শফিকুল গাড়ীটিতে হাত দেয়া মাত্রই
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ীর সাথে আটকে গিয়ে শরীরের বামপাশে পুড়ে গিয়ে মৃত্যুবরণ করে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার এসআই দুলাল মিয়াসহ সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউপি সদস্য মুসা সর্দার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। শফিকুলের বসতবাড়ী ছাড়া কোন জমিজমা নেই। সে অটো চালিয়ে সংসার চালাতেন। ৩ছেলে মেয়ের মধ্যে বড় মেয়েকে বিবাহ দিয়েছে। শফিকুলের মৃত্যুতে তার পরিবার দিশাহারা হয়ে পড়েছেন। এনিয়ে চলছে শোকের মাতম।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এডিএম মহোদয় বরাবর বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে। আবেদন মঞ্জুরীর সাপেক্ষে থানার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।


