তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদ
নাসিক ও কাশিপুর ইউনিয়ন পরিষদ এর যৌথ উদ্যোগে ভোলইল কালিয়ানী খাল পূণরুদ্ধারের কাজ চলমান
খবর নারায়ণগঞ্জ.কম : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদ এর যৌথ উদ্যোগে কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাংলাবাজার থেকে ভোলইল কালিয়ানী খাল পূণরুদ্ধারের কাজ চলমান রয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির ,নাসিক সংরক্ষিত আসেনর ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আফরোজা হাসান বিভা এবং কাশিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার শামীম আহম্মেদ, ৯ নং ওয়ার্ডের মেম্বার শফিউদ্দিন আহমেদ খোকন।
কাজ পরিদর্শন শেষে ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির ও আফরোজা হাসান বিভা জানান, আপনার জানেন কাশিপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে ভেলাইল কালিয়ানী খাল খননের কাজ চলমান রয়েছে। প্রায় ৩ হাজার ফিট এই আউটলেট খাল খননের কাজ চলতি বঝরের জুন মাসের ২২ তারিখে শুরু হয়েছে।
এ ছাড়াও আর উপস্থিত ছিলেন, তৈয়ব হোসেন, সুমন প্রধানসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগণ।


