খেলাধুলাতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই- চেয়ারম্যান ফাইজুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম: খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে ইসদাইর মোল্লা টাওয়ার এলাকার যুব সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা নবী হোসেন ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বাদ মাগরিব উত্তর ইসদাইর মোল্লা টাওয়ার সংলগ্ন খালি মাঠে এই খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম।

ফাইনাল খেলায় মায়ের দোয়া ফুটবল একাডেমি ও জাবালে নূর ফুটবল একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ত্রিশ মিনিটের খেলায় ১ গোল দিয়ে মায়ের দোয়া ফুটবল একাডেমি প্রথমার্ধ শেষ করে। এরপর দ্বিতীয় আর্ধে আবারো আরেক গোল দিয়ে দুই শূন্য গোলে এগিয়ে থাকে মায়ের দোয়া ফুটবল একাডেমি। এরপর শেষ ১০ মিনিটে জাবালে নূর ফুটবল একাডেমি ১ গোল দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয় বারবার আক্রমণ করেও সমঝোতার ফিরতে পারেনি দলটি। মায়ের দোয়া ফুটবল একাডেমি দুই গোল দিয়ে চ্যাম্পিয়ন হয়।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, এমন একটি সময়ে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। যে সময়ে এলাকার যুব সমাজরা মাদকের সরলাপূর্ণ হয় ঠিক সেই সময়েই যুবকদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। আজকে খেলাটি উপভোগ করে বেশ আনন্দিত হয়েছি কারণ আমার মনে হয়েছিল আমি আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ফুটবল ম্যাচটি দেখছিলাম। দুর্দান্ত খেলেছে দুটি দলেই। হারজিত তো খেলার মধ্যে থাকবেই। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা এত সুন্দর করে ফুটবল খেলেছে যা দেখার মত। আমি ধন্যবাদ জানাই সকল দর্শকদের এবং যারা বাড়ির ছাদে, বারান্দায় উঠে খেলা উপভোগ করেছেন। আমি শুনেছি ফতুল্লার বিভিন্ন স্থানে কিশোর গ্যাং ও মাদকাসক্তদের আস্তানা গড়ে উঠেছে। আমি জানিনা এই এলাকায় এগুলো আছে কিনা যদি থেকে থাকে আমাদেরকে জানাবেন। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি মিটিং করেছি সকল মেম্বারগণ এবং উপজেলা নির্বাহী অফিসার কে নিয়ে আমরা একটি অভিযান পরিচালনা করব। সেখানে সরকারি কর্মকর্তারা থাকবেন তারা সিদ্ধান্ত নিবেন এই মাদকের বিরুদ্ধে তারা কি করবেন। আমি ঘোষণা দিচ্ছি ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ড নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব তার নাম হবে ফতুল্লা ইউনিয়ন পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে নয়টি ওয়ার্ডের মেম্বারগণ দ্বারা ফুটবল টুর্নামেন্টের টিম গঠন হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। আপনারা খেলাধুলার আয়োজন করুন আমি আপনাদের সহযোগিতা করব।

এই সময় ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়ালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফেরদৌস আরা অনা,রুমা আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Related Articles

Back to top button