জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দসাক্ষাৎকার

শেরপুরে বিষপানে যুবকের মৃত্যু

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) উপজেলার ভেলুয়া ইউনিয়নের বারার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উজ্জল খান (২৮) ওই গ্রামের সোহরাব খানের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উজ্জল খান স্ত্রী আজমনিকে নিয়ে শশুর বাড়িতে নিয়ে যায়। স্ত্রীকে রেখে শুক্রবার নিজ বাড়িতে চলে আসে সে। শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় উজ্জল খান নিজ বসত ঘরে ঘুমাতে যায়। সকাল পেরিয়ে গেলেও ঘরে দরজা বন্ধ থাকায় বাইরে থেকে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে। কিন্তু ভেতর থেকে কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করলে তাকে মৃত অবস্থায় পায় স্বজনরা। এসময় তার পাশে ৩টি কীটনাশকের বোতল পাওয়া যায়। খবর পেয়ে বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, লাশ ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হবে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button