তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শান্তি সমাবেশে মহানগর কৃষকলীগের মিছিল নিয়ে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম:

বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের নেতৃবৃন্দরা।

বুধবার (১৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এ সমাবেশে ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন তারা।

এ সময়ে নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের আহবায়ক কবির হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. আবু সুফিয়ান লেলিন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লিটন, জাকির হোসেন, আলী আকবর, আলী হোসেন, সেলিম খন্দকার, সদস্য রাসেল, আবদুস সালম সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button