তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের গোসল সহায়তায় গাউসিয়া কমিটি বাংলাদেশ, নারায়ণগঞ্জ মানবিক টিম 

প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের গোসল সহায়তায় গাউসিয়া কমিটি বাংলাদেশ, নারায়ণগঞ্জ মানবিক টিম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম-সচিব জনাব এস এম অজিয়র রহমান’র ছোট ভাই অলিম্পিক গ্রুপের এরিয়া ম্যানেজার সাইদুর রহমান রুবেল আজ ০৩/০৭/২০২৩ইং সোমবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মরহুমের ময়নাতদন্তের পর গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ মানবিক টিমের সদস্যরা তার গোসল সম্পন্ন করে।
মানবিক টিমের সমন্বয়ক ও মহানগর দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মোহাম্মদ মাঈনুল হাসান ক্বাদেরীর দিকনির্দেশনায় গোসল সহায়তায় ছিলেন- মুহাম্মদ হাসান তাহেরি, মুহাম্মদ বকুল হোসেন, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ সোহেল।
মরহুমের ইন্তেকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র পক্ষে গভীর শোক প্রকাশ করেন- নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি, নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোবারক হোসেন।

Related Articles

Back to top button