কোরান ও ইয়াসিন খতম দিয়ে সেলিম ওসমানের সুস্থ্যতা চাইলেন মাদ্রাসা শিক্ষার্থীরা
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা পবিত্র কোরান খতম, ইয়াসিন খতম শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এরপূর্বে পবিত্র কোরান ও ইয়াসিন খতম দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থী এমপি সেলিম ওসমানের জন্য আল্লাহর দরবারে সুস্থ্যতা কামনা করে দোয়া চেয়েছেন। দোয়া শেষে মাদ্রসার শিক্ষার্থীদের রান্না করা খাবার বিতরন করা হয়। দোয়ায় এমপি সেলিম ওসমানের দ্রæত সুস্থ্যতা কামনা সহ প্রয়াত নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
শনিবার ২৪জুন বাদ জোহর নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে হিফ্য বিভাগে উক্ত দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়ার আয়োজন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন।
এরআগে শুক্রবার এমপি সেলিম ওসমানের অসুস্থ্যতার খবর শুনে শুক্রবার রাতে মাদ্রাসাটিতে কোরান খতম দেওয়া হয়। পরে শনিবার সকালে আবারো কোরান খতম ও ইয়াসিন খতম শেষে বাদ জোহর মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের নিয়ে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সোহরাব আলী। এ সময় কাউন্সিলর আফজাল হোসেন সহ আরো উপস্থিত ছিলেন, মাওলানা বদরুল আলম, হাফেজ মোহাম্মদ সাদিকুর রহমান, হাফেজ মোস্তাফিজুর রহমান, হাফেজ আবু রায়হান, হাফেজ হোসাইন, আল-আমিন সহ মাদ্রাসার শতাধিক শিশু শিক্ষার্থী।
দোয় শেষে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেন নিজে উপস্থিত থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরন ও তদারকি করেন। এ সময় তিনি শিশু শিক্ষার্থীদের কাছেও এমপি সেলিম ওসমানের সুস্থ্যতার জন্য দোয়া করতে বলেন। বাড়িতে তাদের বাবা মায়েদেরও দোয়া করতে বলেন।

