জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে সাবেক এমপি রুবেলের সাথে মতবিনিময় সভা
শেরপুর প্রতিনিধ :
শেরপুরের শ্রীবরদীতে শেরপুর -৩ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাতে শ্রীবরদী কাঁচাবাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী কাঁচাবাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর ৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এ সময় তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা মামলায় কোনঠাসা ছিলাম, প্রকাশ্যে বেরোতে পারি নাই। তাই আপনাদের সাথে বসার সুযোগ হয়ে ওঠে নাই। তিনি আরো বলেন সামনে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে । আওয়ামী লীগ মাঠে নাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কোরবান আলী, শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।
