তাজা খবরমহানগরসম্পাদকের পছন্দ
বিএফএ’র দ্বি-বার্ষিক সভা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা ইউনিট এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) বেলা ১২টায় নগরীর ফুড ফেন্টাসি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কে.এম অলিউর রহমান বাবুল।
অনুষ্ঠানে সাইদুল ইসলাম সেলিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক রেজাউল করিম, নির্বাহী সচিব রিয়াজউদ্দিন আহমেদ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন সেলিম প্রমুখ।
