শিরোপার দ্বারপ্রান্তে সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একডেমী
খবর নারায়ণগঞ্জ.কম :
রবিবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে এডভেঞ্চারল্যান্ড দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ এর ১৫ তম দিনের খেলায় সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী ৩২ রানে নয়ন মেমোরিয়াল ক্রিকেট ক্লাবকে পরাজিত করে শিরোপার দ্বারপ্রান্তে। সকালে টস জিতে নয়ন মেমোরিয়াল ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করতে পাঠায় সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমীকে। সকালে মাঠের পরিস্থিতি বিবেচনায় খেলার আম্পায়ারদ্বয় ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনেন ৪০ ওভারে। খেলা শুরুর ৭ ওভার পর আবার বৃষ্টির হানায় খেলা বন্ধ থাকে ঘন্টাখানিক। ম্যাচের দৈর্ঘ্য আরো কমে আসে ৩৩ ওভারে। ৩৩ ওভারে সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী ৮ উইকেট হারিয়ে তোলে ১৬০ রান। শেখ সোহান করেন ৪৮ রান। কাওসার ফিরেন ৪৩ রানে। সাব্বির করেন ১৮ রান। সাব্বির হোসেন ফিরেন ১৪ রানে। রাব্বি করেন ১১ রান, সায়েম পান ৪ উইকেট। নয়ন পান ২ উইকেট। জবাব দিতে গিয়ে নয়ন মেমোরিয়াল ক্রিকেট ক্লাব ধাক্কা খায়। দ্রুত ২ উইকেট পড়ার পর মিডলঅর্ডারে জিহান ও সায়েম লড়ছিলেন। জিহান ফিরেন ৩৯ রানে। সায়েম করেন ৩৫ রান। শেষের দিকে জহির চেষ্টা করছিলেন। বোল্ড হয়ে ফিরেন ২৯ রানে। সিদ্ধিরগঞ্জের রুহুল আমিন ৩টি,আসাদুজ্জামান ও কাওসার পান ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর – সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী – ১৬০/৮ (৩৩ ওভার) শেখ সোহান-৪৮, কাওসার-৪৩, সাব্বির-১৮, সাব্বির হোসেন-১৪, রাব্বি-১১। অতিরিক্ত-২০, সায়েম-৪/৪৪, নয়ন-২/২৭।
নয়ন মেমোরিয়াল ক্রিকেট ক্লাব – ১২৮/৮ (৩৩ ওভার) জিহান-৩৯, সায়েম-৩৫, জহির-২৯, অতিরিক্ত-৭। রুহুল আমিন-৩/২৯, আসাদুজ্জামান-২/১৫, কাওসার-২/২৪।
