তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন 

খবর নারায়ণগঞ্জ.কম :

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “সবাই মিলে করি পণ, বন্ধ করি প্লাস্টিক দূষণ”- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বৃহস্পতিবার (৮ জুন) বিকেল ৫টায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়।

প্রকৃতি এবং পৃথিবীকে রক্ষা করার জন্য ইতিবাচক পরিবেশগত পদক্ষেপ নিতে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ১৯৭৬ সাল থেকে প্রতি বছর ৫ জুন দিবসটি পালিত হয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে পৃথিবীতে জীবন বাঁচানো ও সচেতনতা গড়ে তোলার জন্য বাংলাদেশেও কর্মসূচি পালিত হয়। মহিলা পরিষদ সবসময় এরকম ইতিবাচক কর্মসূচি পালন করে আসছে। পরিবেশ সুরক্ষায় ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, প্লাস্টিক পণ্যের ব্যবহার বর্জন করতে হবে। এবারের তাপদাহ চরম অবস্থায় পৌঁছে গেছে। আমাদের সকলের এই অবস্থা থেকে শিক্ষা নেয়া প্রয়োজন। বেশি বেশি গাছ লাগাতে হবে। রাজধানী, জেলা শহর, উপজেলা, গ্রাম সকল পর্যায়ে পর্যাপ্ত গাছপালা নেই, ইচ্ছামতো গাছ কেটে ফেলা হয়, বনভূমি উজাড় করা হয়। যার ফলে আজকের এই অবস্থা। আজকে থেকে আমরা সবাই নিজ উঠান বা যেখানে গাছ লাগানোর সুযোগ আছে সেখানেই একটি করে গাছ লাগাবো। তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, আমরা সবাই উপকৃত হব।

নারায়ণগঞ্জ জেলার অফিস চত্বরে শেফালী, পেয়ারা, আমড়া, লেবু গাছ রোপন করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা শাখার সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ, সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, আন্দোলন সম্পাদক শোভা সাহা, সিনিয়র সদস্য কমলা দে, প্রচার সম্পাদক কানিজ ফাতেমা, শহর সমাজ কল্যাণ সম্পাদক রোজী আবেদীনসহ জেলা, শহর ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।

Related Articles

Back to top button