তাজা খবরথানার সংবাদরাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপির নৈরাজ্য ঠেকাতে রুপগঞ্জ যুবলীগের বিক্ষোভ মিছিল

রুপগঞ্জ প্রতিনিধি :
দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রুপগঞ্জ উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে রুপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কাউসার আহমেদের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় কাউসার আহমেদ বলেন, রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় জামায়াত-বিএনপির সব ধরনের অপশক্তি ঠেকাতে আমরা রুপগঞ্জ উপজলা যুবলীগ মাঠে প্রস্তুত আছি। জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করেছে। জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। আমরা সই সব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে সবসময় ছিলাম, আছি এবং থাকব। এসময় রুপগঞ্জ উপজলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মতুর্জা পাপ্পা বলেন, রপগঞ্জে জামায়াত-বিএনপির কোন স্থান নেই। দেশ ও দেশের মানুষকে শান্তিতে থাকার জন্যই তাদের প্রতিহত করতে হবে।

 

Related Articles

Back to top button