তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিশ্ব দুগ্ধ দিবসে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুগ্ধ বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম :
‘টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ্য মানুষ সবুজ পৃথিবী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে দুগ্ধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) সকাল ১০টায় সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ.কে.এম সেলিম ওসমান।
এসময় তিনি বলেন, দুধ একটি পুষ্টিকর খাবার। দুৃধ পান করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, হাড় ও পেশী শক্ত হয়। এছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে। কিন্তু বর্তমান যুগের পিতামাতারা তাদের সন্তানকে এটা না দিয়ে বিভিন্ন ফাষ্টফুড আইটেম খাবার খাওয়াচ্ছে। এতে করে বাচ্চাদের শারীরিক বিকাশ কম হচ্ছে। বাচ্চাদেরকে বলবো তোমরা তোমাদের বাবা-মাকে বলবে তারা যেন তোমাদের প্রতিদিন একটি ডিম, একটি কলা আর এক গ্লাস করে দুধ খাওয়ায়।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাচ্চাদেরকে স্কুলে দুধ খাওয়ানোর নিয়ম চালু করতে চান। এজন্য দেশের আজকে দেশের ৩’শ স্কুলে পরিক্ষামূলক ভাবে বাচ্চাদের দুধ খাওয়াবেন।

তোমাদের ম‌তো আমার না‌তি আ‌ছে ও প্র‌দি‌দিন দুধ খায়। দুধ খেলে বু‌দ্ধি মাত্রা বৃদ্ধি পা‌বে তাহ‌লে আর প্র‌তি‌দিন বই নি‌য়ে সারা দিন পড়া মুখস্থ করার জন্য ব‌সে থাক‌তে হ‌বে না। আ‌মি চাই প্র‌তি‌টি স্কু‌লের পা‌শে এক‌টি ক‌রে গরুর খামার হ‌বে। তাহ‌লে বাচ্চারা নি‌জেরা গি‌য়েই সরাস‌রি দেখ‌তে পার‌বে কিভা‌বে গরু পালন করা হয় কখন গরুকে সুস্থ রাখার জন্য ইন‌জেকশন দি‌তে হয়। তাহ‌লে সরাস‌রি দে‌খে শিখ‌তে পার‌বে তোমরা। আমাকে যখন কেউ এম‌প্নিা ব‌লে আমা‌কে কৃষক গরুওলা বলা হয় তখন আমার অ‌নেক সু‌খি লা‌গে। আ‌মি চাই গোগনগর থে‌কে খামার তৈ‌রির কাজ শুরু হ‌বে। আ‌মি আমার খমার থে‌কে এক‌টি গা‌ভি ও সাড় গরু দি‌ব। তোমরা নি‌জেরা এক‌টি থে‌কে শুরু ক‌রো দেখ‌বে এক‌টিদন অ‌নেক গু‌লো গরুর মা‌লিক হ‌বে।

বক্তব্য শেষে বাচ্চাদের মাঝে দুধ ও দই বিতরণ করা হয় এবং এক শিক্ষার্থীকে দুধের পুষ্টিগুণ বর্ণনা করায় তাকে ১০ হাজার টাকা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিত আলী রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু, জেলা সিভিল সার্জন মশিউর রহমান, ইউএনও রিফাত ফেরদৌস, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, নাসিক ১৮নং ওয়ার্ড কমিশনার কামরুল হাসান মুন্না, গোগনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার ইকবাল প্রধান বাপ্পী সহ অন্যান্য কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button