তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগ
শেরপুর-৩ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলামের গণসংযোগ ও পথ সভা
শেরপুর প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এ.ডি.এম শহিদুল ইসলাম গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার (২৯ মে) ঝিনাইগাতী শহরে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার ভোটারদের সাথে গণসংযোগ করেছেন। গণসংযোগ শেষে শহরের ধান হাটি মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি সাধারন কৃষক পরিবারের সন্তান। জন্মসুত্রেই আমি আওয়ামী পরিবারের সন্তান। ছাত্র জীবন থেকে আমি আওয়ামীলীগের রাজনীতি’র সাথে জড়িত। বর্তমানে আমি শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করছি। এ আসনের সকল শ্রেণির ভোটাররা আমাকে ভালোবাসে। বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে এ আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিব। এসময় কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

