তাজা খবরথানার সংবাদবন্দর থানা

নবীগঞ্জ আলিয়া মাদ্রাসায় সেলিম ওসমানের জন্য দোয়া

খবর নারায়ণগঞ্জ.কম:

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭মে বাদ জোহর নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় হিফয বিভাগে উক্ত দোয়া অনুষ্ঠিত হয়েছে। এমপি সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে একটি বহুতল ভবন নির্মাণের জন্য নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা হিফয বিভাগের জায়গা নির্ধারিত হওয়ায় মাদ্রাসার প্রতিষ্ঠানটি পক্ষ থেকে উক্ত মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি সভাপতি ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বলেন, আমাদের সংসদ সদস্য সেলিম ওসমান সরকারী অর্থায়নের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নেও বন্দরের অনেক উন্নয়ন কাজ করেছেন। বিশেষ করে তিনি প্রত্যেকটি ইউনিয়ন এলাকায় একটি করে আধুনিক স্কুল নির্মাণ করেছেন। সিটি কর্পোরেশন এলাকাতেও স্কুল নির্মাণ করেছেন। স্কুল নির্মাণের পাশাপাশি ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। তিনি ক্বিরআত প্রতিযোগীতার আয়োজন করেছেন। মাদ্রসা গুলোর উন্নয়নে অর্থ বরাদ্দ দিয়েছেন। এখন তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় একটি বহুতল ভবন নির্মাণ করে দিবেন। যেখান থেকে মাদ্রাসার শিক্ষার্থীরা কোরান শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি বর্তমান যুগের সাথে শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে কম্পিউটার শেখার ব্যবস্থা রাখবেন। যাতে করে এখান থেকে শিক্ষার্থীরা ক্বিরআত, আজান, তেলোয়াত, পাশাপাশি ইংরেজি ও কম্পিউটার শিক্ষা গ্রহন করে আমাদের বন্দরের সন্তানরা সারা বিশ্বে সেই আলো ছড়িয়ে দিতে পারে। এমন একজন মানুষের জন্য দোয়ার আয়োজন করছি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।

মোনাজাত ও দোয়া পরিচালনা করেন নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা হিফয বিভাগের তত্ত¡াবধায়ক মাওলানা বদরুল আলম, নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ সাদিকুর হোসেন, সহকারী শিক্ষক হাফেজ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক হাফে মোহাম্মদ হুসাইন আহম্মেদ, হাফেজ মোহাম্মদ রায়হান আহম্মেদ, মোহাম্মদ আল-আমিন, হাশেম মুন্সি জামে মসজিদের সভাপতি নুরুল ইসলাম, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম পাপ্পু, রাজু আহম্মেদ সুজন, কালন, নুরুজ্জামান, মিনহাজ উদ্দিন সাদ্দাম সহ মাদ্রাসার হিফয খানার প্রায় শতাধিক শিশু শিক্ষার্থী দোয়া অংশ নিয়েছে।

Related Articles

Back to top button