তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নজরুল ইসলামের নেতৃত্বে সোনারগাঁ থানা থেকে বিশাল মিছিল নিয়ে যোগদান
নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ১৭ই মে জননেত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোনারগাঁ থানা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও র্যালিতে যোগদান করে ।
বুধবার (১৭ই মে)দুপুর সাড়ে ৩টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো: বাদলের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে র্যালিটি শহরের বিভিন্ন স্থান ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা সিয়াম, সোহাগ, রাতুল, রিয়াদ সহ অন্যান্যরা।


