তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) সন্ধ্যায় ২নং রেল গেটস্থ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জের ৫ আসনে নৌকার বিকল্প নেই। আমরা ৫টি আসনে নৌকার প্রার্থী চাই। কারো জন্য আওয়ামী লীগ সরকার বদনাম কাঁধে নেবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার আদর্শে যারা রাজনীতি করে তারা হলেন প্রকৃত আওয়ামী লীগার।
মহানগর আওয়ামী লীগের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীবের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, প্রচার সম্পাদক এড. আবু আল মুজাহিদ পলু, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিক ঘোষাল পল, এড. সিরাজুল মজিদ মামুন সহ প্রমুখ।

Related Articles

Back to top button