তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রধানমন্ত্রী রাত দিন উন্নয়ন নিয়ে ভাবছেন ও মানুষের কল্যাণে কাজ করে চলেছেন – বাদল

খবর নারায়ণগঞ্জ.কম :
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) দুপুরে এ নারায়ণগঞ্জ ২নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালীর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত দিন উন্নয়ন নিয়ে ভাবছেন ও মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতার আওতায় লক্ষ লক্ষ লোককে সহায়তা দিয়ে যাচ্ছে সরকার। আজ বিদ্যুতে সয়ংসম্পূর্ণতা ও বিভিন্ন ফ্লাইওভার, পদ্মাসেতু নির্মাণ মানুষের জীবনের আমূল পরিবর্তন এসেছে। তাই নৌকার পক্ষে থাকতে হবে, নৌকাকে সমর্থন জানাতে হবে।
এসময় তিনি নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা প্রতীক দাবী করেন।
বক্তব্য শেষে র্য্যালীটি নগরীর ২নং রেল গেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদলের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আলমগীর, এসটি আলমগীর, শফি মাহমুদ, সালেহ আহম্মদ খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button