প্রধানমন্ত্রীর প‌রিপা‌টি, উপস্থাপনা দেখ‌লে বুঝাযায় সত্যিকার অর্থে তিনি স্মার্ট নারী – বস্ত্র ও পাটমন্ত্রী


Jahid প্রকাশের সময় : মে ১০, ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন / ১৯
প্রধানমন্ত্রীর প‌রিপা‌টি, উপস্থাপনা দেখ‌লে বুঝাযায় সত্যিকার অর্থে তিনি স্মার্ট নারী – বস্ত্র ও পাটমন্ত্রী

খবর নারায়ণগঞ্জ.কম:

স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ বাস্তবায়নের সংক্রান্ত মতবিনিময় সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, স্মার্ট বাংলাদেশ গড়‌তে হ‌লে সর্বপ্রথম আমা‌দের শিক্ষিত হ‌তে হ‌বে কারন শি‌ক্ষিত মা‌নে হ‌চ্ছে জ্ঞানী। আমার দেখা মতে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট নারী হলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প‌রিপা‌টি, উপস্থাপনা দেখ‌লে বুঝাযায় সত্যিকার অর্থে তিনি স্মার্ট নারী।

বুধবার (১০ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যয় তি‌নি এসব কথা বলেন।

‌তি‌নি আ‌রো ব‌লেন, কিছু আ‌গে তি‌নি রাষ্ট্রীয় সফরে জাপান, আমেরিকা ও ইংল্যান্ডে গেলেন সেই সাথে তি‌নি বিশ্বব্যাংকের সাথে যেভাবে সাহসিকতার বলয়ে কথা বলেছেন স‌‌ত্যি অভাগ করার ম‌তো। সকলেই হতবাক হয়ে‌ছি তাকে নি‌য়ে তো এখন টক শো চল‌ছে। বিশ্বব্যাংক কিন্তু একটি বিশাল ব্যাপার। অনেকে বলেছে টকশোতে অপমান করা হয়েছে, এটা অপমান না তাকে আর্শিবাদ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন উনি যেন বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে মতবিনিময় সভা উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মো. হাতেম, সিনিয়র সাংবাদিক কাশেম হুমায়ূন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার প্রমূখ।