তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বিভিন্ন স্থানে ইফতার তৈরিকারী দোকানসমূহে মোবাইল কোর্ট পরিচালনা
পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য কার্যক্রমের অংশ হিসেবে আজ ৩১ মার্চ ২০২৩ নারায়ণগঞ্জ চাষাড়ার বিভিন্ন স্থানে ইফতার তৈরিকারী দোকানসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে ও জেলা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় দ্রব্য মূল্যের তালিকা সংরক্ষণ, ন্যায্য মূল্যে ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি ও তৈরির বিষয়ে সতর্ক করা হয়। এসময় ২ টি মামলায় ১৫০০/- জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের খাবারের পরিচ্ছন্নতা ও মানের বিষয়ে পরামর্শ দেয়া হয় এবং সতর্ক করা হয়।