তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যুবনেতা হাসানের উপর সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে -মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি মুহা. হাসানুজ্জামান-এর উপর অমানবিক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।বুধবার দুপুর ১২টায় নগর সহ-সভাপতি মাও. হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, এসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল সহ এক প্রতিনিধি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসানুজ্জামানকে দেখতে যান। নেতৃবৃন্দ তখন তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, ১ম রমজানের দিন আসর নামাজের পর হাসানুজ্জামান তার নির্মাণাধীন ভবনের কাজের তদারকির জন্য গেলে পূর্বের শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তার পেটের মধ্যে ছুরিকাঘাত করে। এতে তার পেটের নাড়ী ছিদ্র হয়ে যায়। বর্তমানে তার অবস্থা খুবই গুরুতর। ঐদিন একই সাথে হাসানের বন্ধু নোয়াখালী সেনবাগ সরকরি কলেজের প্রভাষক শিক্ষা ক্যাডার মাহবুব আলমকেও ছুরিকাঘাত করে সেই সন্ত্রাসী বাহিনী। ছুরির আঘাতে তার পেটের পাঁচটি নাড়ী ছিদ্র করে ফেলে। তিনিও ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তিনি প্রশাসনের কাছে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

পরিশেষে তাদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত করেন।

Related Articles

Back to top button