তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

খবর নারায়ণগঞ্জ.কম:
ভাল ফলাফল অর্জন করার মাধ্যমে বিদ্যালয় ও পরিবারের মুখ উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করে বিদায়ী সংবর্ধনা নিয়েছে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের এস এস সি পরীক্ষার্থীরা।
রোববার ১৯ মার্চ সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এস এস সি পরীক্ষার্থরা শিক্ষা উপকরণ ও বিভিন্ন উপহার সামগ্রী গ্রহণ করার মাধ্যমে বিদায়ী সংবর্ধনা গ্রহণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
অনুষ্ঠানে এস এস সি পরীক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে  প্রতিবছরের ন্যায় এবছরও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাজী তুহিন,হাজী আল আমিন,মনির, আলম,রাকিব,রাজিব, বিল্লাল,পাশাপাশি ২০০৭ এর প্রাক্তন ছাত্র আব্দুল  আহাদ খান রনি, শিক্ষা উপকরণ সহ বিভিন্ন শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং তা শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মো জাহাঙ্গীর আলম, সমাজসেবক এডভোকেট হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
সবশেষে বিদ্যালয় এবং এস এস সি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মুহা হারুনুর রশিদ।

Related Articles

Back to top button