তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বিএনপির কর্মী মৃত রিজভী হাওলাদারের পরিবারকে তারেক জিয়া’র নগদ অর্থ প্রদান
ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কর্মী মৃত রিজভী হাওলাদারের পরিবারকে নগদ অর্থ ও ছেলে মেয়ের পড়াশোনার জন্য গাইড বই প্রদান করেছেন তারেক জিয়া। জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এড. হেলাল উদ্দিন ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু’র মাধ্যমে এ নগদ অর্থ ও গাইড বই প্রদান করা হয়।
শনিবার (১৮ মার্চ) সকালে ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু’র নিজস্ব অফিস কার্যালয়ে রিজভী হাওলাদারের পরিবারকে এ নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, বিএনপির কর্মী রিজভী হাওলাদার সময় দলের জন্য কাজ করে গেছেন। তিনি সব সময় বিএনপির পার্টি অফিসে পরে থাকতেন দলের জন্য কাজ করতেন। সেই রিজভী হাওলাদার আজ আমাদের মাঝে নেই আমরা অনেকে হইতো তার নামটাও ভুলে গেছি কিন্তু ভুলে নাই বিএনপি ভুলে নাই তারেক জিয়া। তারেক জিয়া দেশে না থেকেও রিজভী হাওলাদারের পরিবারের খোঁজখবর নিচ্ছেন। প্রতি বছরই তার পরিবারকে নগদ অর্থ ও ছেলে মেয়ের পড়াশোনার জন্য খরচ পাঠাচ্ছেন।
এসময় ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু বলেন, রিজভী হাওলাদার আমাদের এলাকার বাসিন্দা আমরা তার খোঁজখবর নেয় কিন্তু আমাদের চাইতে বেশি খোঁজখবর নেন আমাদের নেতা তারেক জিয়া। আমাদের নেতা তারেক জিয়া তার কোনো কর্মীকে ভুলে যায়না, সব কর্মীরই খবর রাখেন তার দৃষ্টান্ত প্রমাণ এই রিজভী হাওলাদারের পরিবার।
রিজভী হাওলাদারের পরিবার’কে নগদ অর্থ ও গাইড বই প্রদানকালে আরও উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মাদবর, দিন ইসলাম দিলু, আশরাফুল আলম হিমেল, আবু সাঈদ মাতবর, মো. আনিসুর রহমান প্রমূখ।
