তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লার মাসদাইর এমএস টাওয়ারের বিস্ফোরণের শিশু ও এক নারী দগ্ধ

খবর নারায়ণগঞ্জ.কম:

ফতুল্লায় একটি ছয়তলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১২ মার্চ) রাতে ফতুল্লার মাসদাইর এলাকার এমএস টাওয়ারের ছয়তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুসহ এক নারী দগ্ধ হয়েছেন। আহতরা হলেন গৃহবধূ কুলসুম আক্তার ও তার শিশুপুত্র খালিদ (৩)। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুউদ্দিন বলেন, বিস্ফোরণের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত পরে বলা যাবে।

Related Articles

Back to top button