জাতীয়তাজা খবরধর্ম ও শিক্ষাবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানের মা’র আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে উপজেলা যুবলীগের আয়োজনে কৃষকলীগের কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি বার্ধক্যজনিত জটিল রোগে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ উপলক্ষে উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক  নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, শেরপুর জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদির, যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, গড়জরিপা ইউনিয়ন যুবলীগ সভাপতি শহিদুর রহমান বাদশা ও ভেলুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাবিবুর রহমান আরজু। আলোচনা শেষে রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামীলীগ, যুবলীগ ও কৃষকলীগসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button