জাতীয়তাজা খবরধর্ম ও শিক্ষাবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে ৪১টি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হচ্ছে ওয়াশ ব্লক

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি অর্থ বছরে আধুনিক ডিজাইনে নির্মিত হচ্ছে ৪১টি ওয়াশ ব্লক।  এতেকরে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের দীর্ঘ দিনের ভোগান্তির অবসান হবে। বুধবার ( ২২ ফেব্রুয়ারী) সরেজমিনে ঘুরে ছাত্র ছাত্রী ও শিক্ষকসহ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কর্মকর্তার সাথে কথা বলে  উঠে আসে এসব তথ্য।
জানা যায়,  শ্রীবরদী উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বি-তল ও একতলা ওয়াশ ব্লকের কাজ চলছে। তিনটি প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কোটি টাকা নির্মাণ ব্যয়ে নির্মিত হচ্ছে এসকল ওয়াশ ব্লক। প্রকল্পগুলো হচ্ছে জিপিএস, এনএন জিপিএস ও পিইডিপি-৪। এর মধ্যে ১০-১২ টি বিদ্যালয়ের কাজ প্রায় শেষের দিকে। বিভিন্ন প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রীবরদী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে  ৪১টি বিদ্যালয়ে দ্বি-তল ও একতলা ওয়াশ ব্লকের কাজ প্রায় শেষের দিকে।

ওয়াশ ব্লক গুলোতে রয়েছে বালক আর পুরুষ শিক্ষকদের আলাদা কম্পোনেন্ট। বালিকা ও মহিলা শিক্ষকদের জন্য রয়েছে আলাদা কম্পোনেন্ট। প্রতিটি কম্পোনেটে দুটি লংপ্যান সমৃদ্ধ টয়লেট ও একটি করে হাইকমোড এবং কেবিনেট বেশিন রয়েছ।
মহিলা শিক্ষক ও বালিকাদের জন্য ঋতুকালীন সময়ের জন্য  একটি করে চেঞ্জিং রুম রয়েছে।
ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে নির্মিত হবে ওয়াশ ব্লক। এর সুবিধা পাবে সকলেই। এমনটি প্রত্যাশা করছেন সবাই।

Related Articles

Back to top button