জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য খামারের মাছ নিধনের অভিযোগ
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য খামারে বিপুল পরিমাণের বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে বলে অভিযোগ ওঠেছে। মঙ্গলবার ভোরে উপজেলার বারারচর বলিদাপাড়া গ্রামের শফিকুল ইসলামের মৎস্য খামারে এ ঘটনা ঘটে। এতে রুই, কাতলা, মৃগেল ও পাংগসশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত প্রতিবেশী ছমির জালাল, সৈয়দ টাকি, সায়েদুল টাকি, আজিদ মিয়া ও সামাদ মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে সোমবার দিবাগত রাতে তার মৎস্য খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। এতে বিভিন্ন প্রজাতির মাছ নিধনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রীবরদী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এ ঘটনা অস্বীকার করে প্রতিপক্ষ ছমির জালাল বলেন, তাদের সাথে জমি নিয়ে বিরোধ আছে। এএসআই জুবায়েল খান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আইন শৃংলাবাহিনী ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।এমনটাই প্রত্যাশা সকলের।


