তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রমিক নেতা পলাশকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান শেখ সাবের আহম্মেদ
খবর নারায়ণগঞ্জ. কম:
বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ৬ নং বাষন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ সাবের আহম্মেদ।
শনিবার ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় আলীগঞ্জ লেবার হলে শ্রমিক নেতা পলাশকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন শেখ সাবের আহম্মেদ। এসময় তিনি শ্রমিক নেতা পলাশের সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যকরী সদস্য ও ফতুল্লা থানা শাখার সভাপতি শেখ মো: হাফিজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি স্থগিত হওয়া নির্বাচনে ট্রাক প্রতিক নিয়ে কাউসার আহমাদ পলাশ ২২ ভোটে এগিয়ে থাকলেও নিকটতম প্রার্থী তাজুল ইসলাম তাজুর দাবির প্রেক্ষিতে ১৫ জানুয়ারি পুনরায় ভোট গণনা করা হয় চুড়ান্ত ফলাফলে কাউসার আহমাদ পলাশ ট্রাক প্রতিকে ৬৮৯৯ ভোট পান তাজুল ইসলাম তাজু তালগাছ প্রতিক নিয়ে পান ৬৮১৫ ভোট।এতে ৮৪ ভোট বেশি পেয়ে সভাপতি পদে কাউসার আহমাদ পলাশ নির্বাচিত হন।ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি।
