জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত 

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধিঃ
সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।  শনিবার দুপুরে একটি বর্ণাঢ্য র‌্যালি  বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের
শ্রীবরদী উপজেলার শাখার সভাপতি আব্দুর রউফ তারার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। সাধারন সম্পাদক রোমান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইফুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মহিলা সম্পাদক জাকিয়া পারভীন, আইন বিষয়ক সম্পাদক  সুলতান মাহমুদ প্রমুখ। এসময় উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button