তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

শামীম ও কামালের নেতৃত্বে কাঁচপুর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিলে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র্যালী করেছে কাঁচপুর ইউনিয়ন ও অঙ্গসংগঠন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কাঁচপুর হাইওয়ে রোডে এ আনন্দ র্যালীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী সেলিম হক।
এসময় কাঁচপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম হক, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল ব্যানার, ফেস্টুন, বৃহৎ জাতীয় পতাকাসহ অনুষ্ঠানস্থলে এসে যোগদান করে।
আনন্দ র্যালীর পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় সভাপতি হাজ্বী সেলিম হক তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে মহান মুক্তিযুদ্ধ হয়েছিলো। যুদ্ধ শেষে তিন পূণরায় তাঁর কর্মস্থলে ফিরে যান। যখন শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিলেন তখন ১৯৭৪ সালে দেশে দূর্ভিক্ষ দেখা দেয়। সেসময় তিনি তার দুই ছেলেকে রাজকীয়ভাবে বিয়ে দেন। তারা কত মহৎ হৃদয়ের মানুষ ছিলেন একটু ভেবে দেখুন। পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেন। দেশের প্রতিটি দুঃসময়ে বিএনপি সর্বস্ব দিয়ে এগিয়ে এসেছে। কখনো পিছু হটেনি বা পলায়ন করেনি। ২৪ এর অভ্যূত্থানে আমাদের অনেক নেতাকর্মী আহত ও নিহত হয়েছে কিন্তু আমরা মাঠ ছাড়িনি।
তিনি আরও বলেন, যখনই দেশের দুঃসময় আসে বা কুচক্রী মহলের নজর পড়ে তখনই বিএনপি জাগ্রত থাকে। আমাদেরকে শুধু উৎসব আর আনন্দ করলেই চলবেনা, সর্তকও থাকতে হবে। জুলাই আন্দোলনে যারা আহত-নিহত হয়েছে তাদের যে আদর্শ বা উদ্দেশ্য ছিলো সেটা এখন এনসিপির মাঝে নেই আর জামায়াতের মাঝে নেই বললেই চলে৷ তাই সেই আদর্শ ও উদ্দেশ্য আমাদেরকে ধরে রাখতে হবে। দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। কোনপ্রকার ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবেনা। আমাদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে দূর্গ গড়ে তুলুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, কাঁচপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম হক, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পীর মোহাম্মদ পীরু, দপ্তর সম্পাদক বাদল হোসেন, জেলা শ্রমিক দলের সদস্য সচিব মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন সানী, মেহেদি, বাঁধন, সাইদুল ইসলাম, মাহফুজ সহ কয়েক শতাধিক নেতাকর্মী।

Related Articles

Back to top button