তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
খেলাফত মজলিসের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবর নারায়ণগঞ্জ.কম;
খেলাফত মজলিসের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের কেন্দ্রীয় ঈদগা সংলগ্ন খেলাফত মজলিস কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে সমাবেশ, পতাকা, র্যালী ও দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৭টায় এ সমাবেশ, পতাকা উত্তোলন র্যালী ও দোয়া অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মাদ আব্দুল জলীল।
অনুষ্ঠান শুরুর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সমাবেশ শেষে সংগঠনের কার্যালয়ের সামনের থেকে একটি র্যালী বের হয় পরে র্যালীটি শহরের বিভিন্ন স্থান ঘুড়ে শহীদ মিনারে গিয়ে বিশেষ দোয়া ও মুনাজাদের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মহানগর খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম, ডাঃ শামীম ভূঁইয়া, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, নুর মোহাম্মদ খান, মাওলানা মিজানুর রহমান, মহানগর খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, আব্বাস সিকদার, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক আবু কাউসার সরকার, মহানগর খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক মাইদুল ইসলাম, ফতুল্লা থানা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম, মহানগর ছাত্র মজলিসের প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আনাস প্রমুখ।
|
|
