তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

তারেক রহমানের ৫৮তম জন্মদিনে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) বিকেল ৫টায় নগরীর হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ন আহবায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোঃ রেজা রিপন, এম এইচ মামুন, মহানগর কমিটির সদস্য ডাঃ মজিবুর রহমান, মাসুদ রানা, মাহমুদুর রহমান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কামালউদ্দিন মির্জা জনি, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম, স্বেচ্ছাসেবক দল নেতা নিক্সন, শিবলী সাদিক শিপলু, সুমন, বাবু, বুদ্দি, সোহেল, হিরা, বাবু সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃকর্মীরা।

Related Articles

Back to top button