তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যেকোন উপায়েই হোক দূর্ভিক্ষের নাম করে সে পূণরায় রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় – সাখাওয়াত রানা

খবর নারায়ণগঞ্জ.কম :
আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ভূইয়া তানুকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর হোসিয়ারী কমিউনিটি সেন্টারের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা।
এসময় তিনি বলেন, আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের বন্ধু, রাজপথের লড়াকু সৈনিক, বাগের হাটের নূরে আলম ভূইয়া তানুকে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আজ আমরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা মহানগরের পক্ষ থেকে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছি। এ হাসিনা সরকারকে যেকোন উপায়ে ক্ষমতা থেকে টেনে হেচড়ে নামাবো। এ পর্যন্ত বাংলাদেশে হত্যা, গুম, যাই ঘটেছে এ হাসিনা সরকারের নির্দেশে ঘটেছে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বরিশাল কখনোবা বাগেরহাট, ভোলা একের পর এক হত্যা ঘটিয়ে চলেছে। যেকোন উপায়েই হোক দূর্ভিক্ষের নাম করে সে পূণরায় রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়। এই নীলনকশায় পূণরায় সে নীশিরাতের নির্বাচন করতে চাচ্ছে। আমরা স্বেচ্ছাসেবক দল তা হতে দিবোনা, তারেক রহমানের তৃনমুল তা হতে দিবেনা। তার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশে স্বেচ্ছাসেবক দলের ইউনিট উপস্থিত থেকে মহাসমাবেশকে সফল করবো এবং আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ অবৈধ সরকারের অঘোষিত কারারুদ্ধ থেকে মুক্ত করে আনবো।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কামালউদ্দিন জনি, প্রচার সম্পাদক দুলাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. সোহাগ, যুগ্ম আহ্বায়ক আব্দুল রশিদ, সদস্য দুলাল, শাকিল, মেরিন কলেজের সাবেক ভিপি নজরুল, নিক্সন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button