তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শীতলক্ষ্যা কদমতলী পাটের গুদামে অগ্নিকাণ্ড
খবর নারায়নগঞ্জ.কম:
শহরের শীতলক্ষ্যা কদমতলী এলাকার একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাতে মেসার্স শারমিন জুট বেলার্স নামে গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বলেন, ‘মধ্যরাতে চিৎকারের শব্দ শুনে বাড়ির সামনে এসে দেখি পাটের গুদামে আগুন জ্বলছে। মানুষজন দৌড়াদৌড়ি করে আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন। গত কয়েকদিন ধরে নৌকা ভরে ভরে পাট জমানো হয়েছিল। আগুনে সব পাট পুড়ে গেছে। কয়েক কোটি টাকার পাট ছিল গুদামটিতে।’
